গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না
একজন নারীর গর্ভাবস্থায় খুবই সতর্কতা অবলম্বন করা উচিত ।এ সময় তার নিজের যত্ন নেওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর সেজন্য খাবারের প্রতি সবার আগে খেয়াল রাখতে হবে। এই সময় আপনার খাবার তালিকায় প্রচুর শাকসবজি, ফলমূ্ল, মাছ, মাংস ,ডিম, দুধ রাখা উচিত। এ সময় কিছু কিছু ফল বাদ দেওয়া ভালো ।গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না তার একটি বিস্তারিত আলোচনা নিচে করা হলো।
পেজ সূচিপত্র ঃ
- গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না তার তালিকা নিম্নরুপ
- এই ফল গুলো খেলে কি কি সমস্যা হতে পারে?
- ফল খাওয়ার পর সতর্কতা অবলম্বন
- উপসংহার
গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না তার তালিকা নিম্নরুপ
গর্ভাবস্থায় ফল খাওয়া অত্যন্ত উপকারি। গর্ভের ভ্রূণের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য রোজ ফল খেতে হবে।বেশির ভাগ ফলই গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে তবে কিছু ফল গর্ভপাত ঘটাতে পারে।নিচে গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না তার নাম দেওয়া হলঃ
১।কাঁচা /আধা পাকা পেঁপে
২। আনারস
৩।আঙ্গুর
৪। কামরাঙ্গা
৫। তেঁতুল
৬। লিচু
৭। খেজুর
৮। হিমায়িত ও ক্যানজাত ফল
৯।অপরিষ্কার ফল
আরও পড়ুনঃ কাঁচা আম খাওয়ার উপকারিতা
এই ফলগুলো খেলে কি কি সমস্যা হতে পারে?
গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না সেটা তো আমরা জানলাম। এবার জানবো গর্ভাবস্থায় এই ফল গুলো খেলে কি কি সমস্যা হতে পারে।
১। কাঁচা /আধা পাকা পেঁপে
পেঁপেতে লাতেক্সে ও পেপেইন নামক উপাদান থাকে। লেটেক্স জরায়ুর পেশীর সংকোচন ঘটাতে পারে। এতে করে সময়ের আগে গর্ভপাত ঘটতে পারে। তাই গর্ভাবস্থায় পেঁপে একেবারে পরিহার করা উচিত ।
২। আনারস
আনারস খুবই পুষ্টিকর একটি ফল। তবুও গর্ভাবস্থায় এই ফল খাওয়া যাবে না। এই ফলে ব্রমেলাইন নামক এনজাইম থাকে, যা জরায়ুর পথকে নরম করে দেয় ফলে সময়ের আগেই গর্ভপাত ঘটে ।গর্ভাবস্থায় এটি ডাইরিয়া ও এসিডিটির কারণ হতে পারে।
৩।আঙ্গুর
আঙ্গুর লোভনীয় একটা ফল। এর পুষ্টিমানও বেশি।কিন্তু রেসভেরাত্রল গর্ভাবস্থায় হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে।আবার আঙ্গুর খেলে অনেকের হজমের সমস্যা দেখা দেয়। আঙ্গুর খেলে যদি অ্যালার্জি হয় তাহলে গর্ভাবস্থায় আঙ্গুর বাদ দিন। তবে পরিমিত পরিমাণে আঙ্গুর খাওয়া যেতে পারে। যদি অ্যালার্জি বা হজমে সমস্যা না হয়।
৪।কামরাঙ্গা
কামরাঙ্গা পুষ্টি গুণে ভরপুর আমাদের একটি দেশীয় ফল। তবে এটি খেলে গর্ভবতী মায়ের কিডনিতে চাপ পড়তে পারে। তাই গর্ভাবস্থায় কামরাঙ্গা না খাওয়ায় ভাল।
আরও পড়ুনঃগর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না
৫।তেঁতুল
গর্ভাবস্থায় ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়া খুবই গুরুত্বপূর্ণ।তেঁতুল ভিটামিন সি তে পরিপূর্ণ হলেও গর্ভাবস্থায় অতিরিক্ত তেঁতুল না খাওয়ায় ভাল। গবেষণায় দেখা গেছে ,গর্ভাবস্থায় অতিরিক্ত ভিটামিন সি গ্রহণ করলে গর্ভপাত ঘটার সম্ভাবনা বেড়ে যায় । তেঁতুল খেলে যদি কোন রকম সমস্যা অনুভূত হয় তাহলে সাথে সাথে খাওয়া বন্ধ করতে হবে আর ডাক্তারের পরামর্শ নিতে হবে ।
৬। লিচু
লিচু আমাদের দেশের গ্রীষ্মকালীন ফল । গর্ভাবস্থায় অল্প পরিমাণে লিচু খাওয়া উচিত ।কারণ লিচুতে প্রাকৃতিক ভাবে চিনির পরিমাণ বেশি থাকে ।এটি খেলে আপনার রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে ।গর্ভকালীন ডায়াবেটিস মা ও শিশুর জন্য ঝুঁকির কারণ ।
৭।খেজুর
খেজুর খুবই সুমিষ্ট একটি ফল । গর্ভাবস্থায় খেজুর খেলে দেহের তাপমাত্রা বেড়ে যেতে পারে ।দেহের তাপমাত্রা বৃদ্ধি গর্ভস্থ শিশুর জন্য ভালো নয় ।কিছু গবেষণাই দেখা গেছে খেজুর জরায়ুর সংকোচনের সম্ভাবনা বাড়ায় ।তাই গর্ভাবস্থায় প্রথম দিকে খেজুর না খাওয়ায় ভালো ।। গর্ভাবস্থার শেষ দিকে অল্প পরিমাণে খেজুর খাওয়া ভালো ।আপনার যদি আগে গর্ভপাতের ঘটনা থাকে তাহলে খেজুর খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন ।
৮। হিমায়িত ও ক্যানজাত ফল
আপনি সব সময় চেষ্টা করবেন তাজা, সতেজ ফল খেতে ।তাজা ফল মা ও শিশু দুই জনের জন্যই উপকারী ।
আরও পড়ুনঃগর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url