ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়

আপনি কি ইসলামী ব্যাংকে একটি অনলাইন একাউন্ট খোলার কথা ভাবছেন? তবে বুঝতে পারছেন না কিভাবে একটি অনলাইন একাউন্ট খুলবেন? তাহলে আজকের ব্লগটি আপনার জন্য। আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে ইসলামী ব্যাংকে একটি অনলাইন একাউন্ট খুলতে হয়। আজকের পুরো পোস্ট সতর্কতার সাথে পড়লে আপনি কারো সাহায্য ছাড়াই নিজেই ইসলামী ব্যাংকে একটি অনলাইন অ্যাকাউন্ট খুলতে পারবেন।

আগে ব্যাংক একাউন্ট খোলার জন্য ব্যাংকে যেতে হতো। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অনেক সময় লাগতো ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। কিন্তু বর্তমানে খুব সহজেই ঘরে বসে অনলাইনে ব্যাংক একাউন্ট খোলা যায়। বাংলাদেশের প্রায় সব ব্যাংকেই এখন অনলাইনে ব্যাংক একাউন্ট খোলা নিয়ম চালু করেছে। শরিয়াহ ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনলাইনে একাউন্ট খোলার সুবিধা চালু করেছে। ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সমস্ত নিয়মকানুন কাগজপত্র ইত্যাদি নিয়ে নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

পেইজ সূচিপত্রঃইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়

ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সুবিধা সমূহ 

আপনি যদি ঘরে বসেই অনলাইনে ব্যাংক একাউন্ট খুলতে চান তাহলে অনলাইনে একাউন্ট খোলা এখন খুব সহজ। ব্যাংকে গিয়ে ব্যাংক একাউন্ট খোলার চেয়ে অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার সুবিধা বেশি। সবচেয়ে বড় সুবিধা হল সিটি সময় সাশ্রয়ী। চাকুরীজীবী ব্যবসায়ী ছাত্র যে কেউ অনলাইন ব্যাংক একাউন্ট খুলতে পারে। অনলাইন ব্যাংক একাউন্ট অনেক বেশি নিরাপদ ও সহজ প্রক্রিয়া। এখানে খুব দ্রুত তথ্য যাচাই করা যায়। কোন সমস্যা হলে বা তথ্যের জন্য বারবার ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়ে না। আবার মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থাও আছে।

ইসলামী ব্যাংকে অনলাইন একাউন্ট খুলতে যা যা প্রয়োজন

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্রের দরকার হয়। আবেদনকারীর নিজের জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে। তবে আপনার জাতীয় পরিচয়পত্রটি অবশ্যই বৈধ হতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ব্যাংক থেকে ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে। আপনার একটি ইমেইল একাউন্ট প্রয়োজন হতে পারে। নমিনির তথ্যের জন্য জাতীয় পরিচয়পত্র ও ছবি প্রয়োজন পড়ে। এই কাগজপত্রগুলো অনলাইন ব্যাংক একাউন্ট খোলার আগে প্রস্তুত রাখতে হয়।

ইসলামী ব্যাংকে অনলাইন অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া 

উপরোক্ত কাগজগুলো প্রস্তুত করার পর আপনি নিজেই ঘরে বসে ইসলামী ব্যাংকের অনলাইন একাউন্ট নিম্নোক্তভাবে খুলতে পারবেন। সবার আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অফিসিয়াল ওয়েবসাইট বা ব্যাংকের অফিসিয়াল মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তাদের সেল্ফিন অ্যাপ ব্যবহার করে খুব সহজেই ব্যাংক একাউন্ট খোলা সম্ভব। যারা আইফোন ব্যবহার করে তারা 'অ্যাপ স্টোর'এবং যারা এন্ড্রয়েড ব্যবহার করে তারা 'গুগল প্লে স্টোর' থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবে। অ্যাপটি ডাউনলোড করার পর 'Open Oew Account' বা 'Digital Account Opening' অপশনে ক্লিক করতে হবে। তারপর রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নাম্বার দিতে হবে। যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে একটি OTP কোড আসবে। উক্ত কোড দিয়ে মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নেবেন।

আরও পড়ুনঃ ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়

এবার আপনার নিজস্ব তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আপনার নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার, আপনার পেশা-এই তথ্যগুলো দিতে হবে। সকল তথ্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পূরণ করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্রের সামনে ও পেছনের পরিষ্কার ছবি তুলে আপলোড করুন। এনআইডি কার্ড যাচাই করার পর ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবিটি সম্প্রতি তোলা ও পরিষ্কার হতে হবে। নমিনির নাম, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয় পত্রের তথ্য দিয়ে পূরণ করতে হবে। আবেদনের সাথে নমিনের সম্পর্কে তথ্য দিতে হবে। অনেক সময় নমিনির ছবি আপলোড করার প্রয়োজন পড়ে।

অনলাইন অ্যাকাউন্টের ধরন 

এখন অ্যাকাউন্টের ধরন নির্বাচন করতে হবে। ইসলামী ব্যাংকে বিভিন্ন ধরনের ব্যাংক একাউন্ট আছে। সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট, এমডিপিএস একাউন্ট, স্টুডেন্ট একাউন্ট-এই অ্যাকাউন্ট গুলোর মধ্যে যেকোনো অ্যাকাউন্ট খোলা যায়। আপনি আপনার সুবিধা ও পছন্দ মত একটি ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন করতে পারবেন।

ভিডিও KYC ও আবেদন সাবমিট

লাইভ ভিডিওর মাধ্যমে ব্যাংক কর্মকর্তার কাছে আপনার পরিচয় নিশ্চিত করুন। ভিডিও KYC ব্যবহার করলে নিরাপত্তা বাড়ে। এবার আপনি ফর্মটি ভালোভাবে  দেখে নিন যেন কোন ভুল না থাকে। ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর সাবমিট করে দিবেন। ফর্মটি সাবমিট করা হয়ে গেলে ব্যাংক কর্মকর্তা আবার তথ্য যাচাই করবেন। আপনার ফর্মটির সকল তথ্য ঠিক থাকলে কিছুদিনের মধ্যে আপনার একাউন্ট চালু হয়ে যাবে। আর আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়

অ্যাকাউন্ট চালু হওয়ার পর করনীয় 

আপনার অ্যাকাউন্টটি চালু হওয়ার পর আপনার ইচ্ছা মত টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। মোবাইল ব্যাংকিং ও টাকা ট্রান্সফার করা যাবে। বিদ্যুৎ বিল, পানি বিল ইত্যাদি পরিশোধ করতে পারবেন। এটিএম কার্ডও ব্যবহার করা যাবে। ইসলামী ব্যাংক অনলাইন একাউন্টে ঘরে বসেই ব্যাংকিং কাজ নিজের সুবিধা মত করা যায়।

একাউন্ট খোলার সময় যা যা সতর্কতা অবলম্বন করতে হবে 

ইসলামী ব্যাংক অনলাইন একাউন্ট খোলার সময় কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। ফর্মে যে তথ্যগুলো দিবেন সে তথ্যগুলো অবশ্যই সঠিক হতে হবে। একটি সচল ও নির্ভুল মোবাইল নাম্বার দিতে হবে। নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করবেন। পাবলিক ওয়াইফাই ব্যবহার করা  অ নিরাপদ। ইসলামী ব্যাংকের অফিসিয়াল অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করা উচিত।

ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবা সমূহ 

গ্রাহকদের জন্য ইসলামী ব্যাংক বিভিন্ন ডিজিটাল সেবা করেছে। যেমন, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন মানি ট্রান্সফার, মোবাইল রিচার্জ ইত্যাদি। ইউটিলিটি বিল ও কিউআর বিল পরিশোধ করতে পারবেন।আমাদের দৈনন্দিন অনেক প্রয়োজনীয় কাজ এসব সেবার মাধ্যমে খুব সহজভাবে করতে পারি।

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্টের সুবিধা

ইসলামী ব্যাংকে স্টুডেন্টদের জন্য কিছু বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের স্টুডেন্ট একাউন্টের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে। স্টুডেন্ট একাউন্টে কম কাগজপত্র লাগে। ন্যূনতম ব্যালেন্স কম থাকলেও কোন সমস্যা হয় না। স্টুডেন্ট একাউন্টে লেনদেন প্রক্রিয়া খুব সহজ। ডিজিটাল ব্যাংকিং সুবিধাও স্টুডেন্ট একাউন্টে পাওয়া যায়। এতগুলো সুবিধার জন্য শিক্ষার্থীরা এখন স্টুডেন্ট একাউন্ট খুলছে।

আরও পড়ুনঃইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়

উপসংহার

ইসলামী ব্যাংক অনলাইন অ্যাকাউন্ট খোলা এখন খুব সহজ ব্যাপার। প্রয়োজনীয় কাগজপত্র থাকলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কয়েকটি ধাপ অনুসরণ করে অনলাইনে একাউন্ট খোলা যায়। এখন ঘরে বসে কম সময়ে নিজের সুবিধামত অনলাইন অ্যাকাউন্ট খুলতে পারবেন।

আপনি যদি শরীয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার আওতায় সেবা নিতে চান তাহলে ইসলামী ব্যাংক অনলাইন ব্যাংকিং আপনার জন্য সেরা পছন্দ। নিরাপদ ও সুবিধা জনক হওয়াই ইসলামী ব্যাংক অনলাইন ব্যাংকিং সবার কাছে খুব জনপ্রিয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Abir Hossain
Md. Abir Hossain
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও অর্ডিনারি আইটির সিনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৫ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।