সৌদি আরবে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ কাজের উদ্দেশ্যে প্রবাসে গমন করে। প্রবাসে কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ বা আবার শ্রমিক হিসেবে কাজ করছে। বাংলাদেশ থেকে সব চেয়ে বেশি মানুষ যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে শীর্ষে রয়েছে সৌদি আরব। প্রায় ৩৫ শতাংশ অভিবাসী শ্রমিক এই দেশটিতে কাজ করেন। সৌদি আরবে নির্মাণ শ্রমিক ড্রাইভার ক্লিনার এবং সাধারণ কর্মী হিসেবে প্রচুর কাজের চাহিদা।
এ দেশ থেকে মানুষ প্রবাসে যায় জীবিকার উদ্দেশ্যে। আর কাজ করে যে অর্থ উপার্জন করেন তার নিরাপদে লেনদেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাকা লেনদেনের ক্ষেত্রে নিজস্ব একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা সবচেয়ে নিরাপদ। আজ আমরা জানব সৌদি আরবে বাংলাদেশী ব্যাংক কিভাবে খুলতে হয়।
পেজ সূচিপত্রঃসৌদি আরবে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
- সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা
- জনপ্রিয় ব্যাংক সমূহ
- ব্যাংক একাউন্ট খোলার জন্য যা যা লাগবে
- সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম
- সৌদি আরবে অনলাইনে ব্যাংক একাউন্টের সুবিধা
- সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায়
- সবচেয়ে কম খরচে টাকা পাঠানোর উপায়
- ব্যাংক একাউন্ট খোলার সময় সতর্কতা অবলম্বন
- সৌদি আরবে ব্যাংক একাউন্ট খোলার সুবিধা
- প্রবাসী নারীদের ব্যাংকিং সুবিধা সমূহ
- সৌদি আরবে ব্যাংক একাউন্ট বন্ধ করার ধাপসমূহ
- উপসংহার
সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা
সৌদি আরবে বৈধভাবে কাজ করার জন্য ব্যাংক একাউন্ট থাকা অতীব জরুরী। এ দেশে সাধারণত ব্যাংকের মাধ্যমে বেতন দেওয়া হয়। বেশিরভাগ কোম্পানি কর্মীদের নগদ অর্থ না দিয়ে ব্যাংকের মাধ্যমে বেতন পরিশোধ করেন। প্রবাসীদের জন্য আকামা তৈরি বা নবায়নের জন্য ব্যাংক একাউন্ট প্রয়োজন। 'আকামা সিস্টেম' ও 'আবশের'একাউন্টের সাথে ব্যাংক একাউন্ট যুক্ত থাকলে পারিবারিক ও বিভিন্ন সরকারি ফি পরিশোধ সহজ হয়। ব্যাংক একাউন্ট থাকলে নিরাপদ ভাবে ও খুব সহজে বাংলাদেশে টাকা পাঠানো যায়।
বিদ্যুৎ বিল, পানি বিল, মোবাইল রিচার্জ এর জন্য কার্ড ব্যবহার করতে পারি। সুপার শপ রেস্তোরাঁর বিল দেওয়া যায় খুব সহজে। নগদ টাকা কাছে রাখার পরিবর্তে নিরাপদে সঞ্চয় করা যায়। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমানোর বিশেষ সুবিধা পাওয়া যায়।
জনপ্রিয় ব্যাংক সমূহ
বাংলাদেশী প্রবাসীদের মধ্যে সৌদি আরবের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে রয়েছে Al Rajhi Bank,Riyad Bank, National Commercial Bank, Bank AlBilad,Saudi Investment Bank। এসব ব্যাংকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার সুবিধা বেশি। ব্যাংক একাউন্টটও খোলা যায় খুব সহজে। এসব ব্যাংকে নির্ভরযোগ্য আর্থিক সেবা, এটিএম কার্ড ও ব্যাংকিং অ্যাপ এর জন্য প্রবাসীদের কাছে বেশ জনপ্রিয়।
আরও পড়ুনঃসৌদি আরবে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
আল রাজহি ব্যাংকে মোবাইলের মাধ্যমে একাউন্ট খোলার সুবিধা আছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তর ইসলামিক ব্যাংক। প্রবাসীদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যাংক এটি। সৌদি আরবের আরেকটি বিশ্বস্ত ব্যাংক রিয়াদ ব্যাংক। এটি ব্যক্তিগত ও কর্পোরেট ব্যাংকিং এর জন্য বেশ জনপ্রিয়। সৌদি ন্যাশনাল ব্যাংক প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো ও একাউন্ট পরিচালনায় অধিক ব্যবহৃত হয়। বর্তমানে প্রায় সব ব্যাংকে মোবাইল অ্যাপ ও অনলাইনে একাউন্ট খোলার সুবিধা দেওয়াই ব্যাংক শাখায় যাওয়ার আর প্রয়োজন পড়ে না।
ব্যাংক একাউন্ট খোলার জন্য যা যা লাগবে
সৌদি আরবে ব্যাংক একাউন্ট খোলার জন্য বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইকামা (রেসিডেন্সি পারমিট)। সৌদি আরবে বৈধভাবে বসবাসের জন্য পরিচয়পত্রটি হল ইকামা। এটি ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা কোনভাবেই সম্ভব নয়। ব্যাংক একাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার বাংলাদেশী পাসপোর্ট লাগবে। আবশের সিস্টেমে ভেরিফাইড করা একটি সচল সৌদি মোবাইল নম্বর লাগবে মোবাইল নম্বরটি নিজের নামে রেজিস্ট্রি হতে হবে।
আপনি যেখানে চাকরি করেন সেখানকার নিয়োগকর্তার থেকে একটি প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। এটি সেলারি একাউন্ট এর জন্য লাগে। চাকরির চুক্তিপত্রের কপিও জমা দিতে হয়। অনেক সময় বর্তমান ঠিকানা বা কোম্পানির ঠিকানাও চাইতে পারে। কেউ যদি টুরিস্ট বা বিজনেস ভিসায় যায় তাহলে তাকে পাসপোর্ট ও সরকারের দেওয়া ভিজিটর আইডির মাধ্যমে শর্তসাপেক্ষে একাউন্ট খুলতে হবে। ক্ষেত্রবিশেষে দুই কপি পাসপোর্ট সাইজের ছবিও লাগতে পারে।
সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম
সৌদি আরবে বাংলাদেশি ব্যাংক একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র রেডি করতে হবে। বৈধ ও সক্রিয় ইকামা হতে হবে। যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে পুনরায় নবায়ন করতে হবে। সৌদি আরবের প্রায় সব ব্যাংক অনলাইন পরীক্ষা করার জন্য আবশের ব্যবহার করে। সহজেই ব্যাংক একাউন্ট খোলার জন্য আবশের অ্যাকাউন্ট চালু রাখবেন।
আপনার কাছে যে ব্যাংক সবচেয়ে বেশি সুবিধাজনক মনে হবে সেই ব্যাংকটি নির্বাচন করুন। ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আপনি যেখানে বসবাস করছেন তার আশেপাশে ওই ব্যাংকের কোন শাখা বা এটিএম বুথ আছে কিনা বিষয়টি ভালোভাবে নিশ্চিত হবেন। যে ব্যাংকে একাউন্ট খুলবেন সেই ব্যাংক থেকে বাংলাদেশে টাকা পাঠানোর চার্জ ও অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি কত এটাও জেনে নেবেন। যেহেতু আমরা বাঙালি সেহেতু অবশ্যই ওই ব্যাংকে বাংলা ভাষার সহায়তা থাকলে আপনার জন্য সুবিধা হবে। পাশাপাশি অনলাইন ব্যাংকিং সুবিধা থাকাটা জরুরি। দ্রুত রেমিট্যান্স সুবিধার জন্য বাংলাদেশী প্রবাসীরা Al Rajhi Bank ব্যবহার করেন।
আরও পড়ুনঃসৌদি আরবে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
ব্যাংকে গিয়ে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে নিয়ে ব্যাংকের যেকোন শাখায় যাবেন। তারপর ব্যাংক থেকে একটা আবেদনপত্র নিয়ে পূরণ করে জমা করে দিবেন। আপনার সকল তথ্য ব্যাংক কর্মকর্তা পরীক্ষা করবেন। যদি প্রয়োজন হয় তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ডিজিটাল সিগনেচার নেবেন। আপনার দেওয়া সকল তথ্য সঠিক হলে খুব অল্প সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। তাহলে আপনি এটিএম কার্ড, মোবাইল ব্যাংকিং চালু ও অনলাইনে টাকা পাঠাতে পারবেন।
আপনি যদি ব্যাংকে না গিয়ে ঘরে বসে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অনলাইনের মাধ্যমে খুলতে পারবেন। বর্তমানে প্রায় সব ব্যাংকে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ব্যাংক একাউন্ট খোলা যাচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে আপনি একাউন্ট খুলতে পারবেন। সৌদি আরবিয়ান মনিটারি অথরিটির নিয়ম অনুযায়ী, নতুন ব্যাংক একাউন্ট খোলার জন্য ব্যাংকগুলো কোন ফি নিতে পারবে না।
সৌদি আরবে অনলাইনে ব্যাংক একাউন্টের সুবিধা
বর্তমানে সৌদি আরবের প্রায় সব ব্যাংকে অনলাইন ব্যাংক একাউন্ট খোলা যায়। অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার সবচেয়ে বড় সুবিধা হল দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় না। ব্যাংকে যেতে হয় না বিধায় যাতায়াতের সময় বাঁচে। যেকোনো জায়গা থেকে ব্যাংক একাউন্ট খোলা যায় ও যখন ইচ্ছা তখন টাকা ট্রান্সফার করা যায়। আর সব সময় নিজের মোবাইলে সকল আপডেট পাওয়া যায়।
সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায়
সৌদি আরবে আমরা যায় মূলত আয় উপার্জনের জন্য। আমাদের উপার্জনের টাকা পরিবারের জন্য দেশে পাঠায়। আর ব্যাংক একাউন্ট খোলার পর খুব সহজেই দেশে টাকা পাঠানো সম্ভব। নিজের একটি ব্যাংক অ্যাকউন্ট থাকলে বিভিন্ন পদ্ধতিতে দেশে টাকা পাঠাতে পারি। রেমিটেন্স সার্ভিস, ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং, এক্সচেঞ্জ হাউস ইত্যাদি অনেক জনপ্রিয় পদ্ধতি। কিছু কিছু ব্যাংকের মাধ্যমে সরাসরি বাংলাদেশের ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায়।
সবচেয়ে কম খরচে টাকা পাঠানোর উপায়
টাকা পাঠানোর সময় সবার আগে খেয়াল রাখতে হবে মানি ট্রান্সফার ফি কোন ব্যাংকে সব থেকে কম। আবার যে ব্যাংক থেকে খুব দ্রুত টাকা পাঠানো যায় ও ভালো এক্সচেঞ্জ রেট দেয় এমন ব্যাংক নির্বাচন করা ভালো।Al Rajhi Bank এবং Bank AlBilad এই ব্যাংকগুলো উক্ত সুবিধা হল দিয়ে থাকে। এসব সুবিধার কারণে প্রবাসীরা এই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খুলতে বেশি পছন্দ করেন।
ব্যাংক একাউন্ট খোলার সময় সতর্কতা অবলম্বন
ব্যাংক একাউন্ট খোলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। খুব সাবধানতার সাথে ফর পূরণ করতে হবে। ফর্মের কোন তথ্য ভুল হলে ফ্রম বাতিল হতে পারে। অবৈধ বা মেয়াদ উত্তীর্ণ ইকামা ভুলেও ব্যবহার করা যাবে না। মেয়াদ উত্তীর্ণ ইকামা দ্বারা ব্যাংক একাউন্ট খোলা যায় না। মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে। আপনি কখনোই অপরিচিত ব্যক্তির মাধ্যমে টাকা লেনদেন করবেন না। অপরিচিত ব্যক্তির মাধ্যমে টাকা লেনদেন করলে আপনি ঝুঁকিতে পড়তে পারেন।
সৌদি আরবে ব্যাংক একাউন্ট খোলার সুবিধা
সৌদি আরবে প্রবাসীদের একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা অতীব জরুরী। একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে অনেক সুবিধা হয়। একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনি টাকা জমা রাখতে পারবেন। ব্যাংক একাউন্ট এর মাধ্যমে আপনি আপনার বেতন গ্রহণ করতে পারবেন। অনলাইনে কেনাকাটা করা সহজ হয় ব্যাংক একাউন্ট থাকলে। নিজস্ব একটা ব্যাংক অ্যাকউন্ট থাকার সবচেয়ে বড় সুবিধা হল খুব দ্রুত দেশে টাকা পাঠানো যায়। ইচ্ছা করলে আপনি সঞ্চয়ও করতে পারবেন। ব্যাংক একাউন্ট থেকে এটিএম এর মাধ্যমে আপনি টাকা উত্তোলন করতে পারবেন।
আরও পড়ুনঃসৌদি আরবে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
প্রবাসী নারীদের ব্যাংকিং সুবিধা সমূহ
অনেক প্রবাসী নারী সৌদি আরবে বসবাস করেন। সৌদি আরবে নারী প্রবাসীরাও নানা রকম কাজকর্ম করে আই উপার্জন করেন। প্রবাসী নারীদের কথা চিন্তা করে সৌদি আরবে ব্যাংকিং ব্যবস্থা সহজ করা হয়েছে। কিছু কিছু ব্যাংকে নারীদের সুবিধার জন্য আলাদা ডেস্কের ব্যবস্থা করা হয়েছে। এতে করে নারী প্রবাসীরা স্বাচ্ছন্দে নিজস্ব ব্যাংক একাউন্ট খুলতে পারেন।
সৌদি আরবে ব্যাংক একাউন্ট বন্ধ করার ধাপসমূহ
প্রবাসী বাংলাদেশী সৌদি আরব থেকে চলে আসার সময় যদি মনে করেন তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেবেন তার জন্য তাকে কাজ করতে হয়। ব্যাংক একাউন্ট বন্ধ করার জন্য সবার প্রথমে আপনাকে ব্যাংকে যেতে হবে। তারপর যদি আপনার কোন বকেয়া লেনদেন থাকে তা শেষ করতে হবে। অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আপনাকে লিখিতভাবে আবেদন করতে হবে। যদি আপনার কাছে এটিএম কার্ড থাকে তাহলে জমা দিতে হতে পারে। সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর আপনার অ্যাকাউন্ট ব্যাংক থেকে বন্ধ করে দেবে।
উপসংহার
সৌদি আরবে নিজস্ব একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে প্রবাসীদের আর্থিক নিরাপত্তা দেয়। প্রবাসীরা খুব সহজে টাকা জমা করতে পারে। প্রয়োজনীয় কাগজপত্র থাকলে নিজের জন্য সঠিক ব্যাংক নির্বাচন করে একাউন্ট খোলা যায়। আর প্রবাসীদের জন্য নিজস্ব একটা ব্যাংক একাউন্ট খোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনি যদি প্রথমবার সৌদি আরবে যেয়ে থাকেন তাহলে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ইকামার দ্বারা নিকটবর্তী ব্যাংকের যে নিজস্ব একটা ব্যাংক একাউন্ট খুলে নেবেন। নিজস্ব একটা ব্যাংক একাউন্ট থাকলে আপনার উপার্জন, সঞ্চয় ও দেশে টাকা পাঠানো সহজ হয়। আর আপনার একাউন্টে আপনি নিরাপদ ভাবে টাকা রাখতেও পারবেন। আমার মনে হয় প্রবাসে গিয়ে সবার আগে একটা ব্যাংক একাউন্ট খোলা উচিত। এটি আপনার কষ্টের উপার্জিত অর্থের নিরাপত্তা দেয়।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url